টিএসএন ডেস্ক, আগরতলা।।
ঘুরে দাঁড়ালো চলমান সংঘ। প্রতিপক্ষ পোলস্টার ক্লাবকে অল্প রানে আটকে দিলেও একসময় ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে ছিল চলমান সংঘ। ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একসময় ১০৬ রানে আট উইকেট হারিয়ে চলমান সংঘ ছিল খাদের কিনারায়। ওই সময় ‘বুধির দুর্গে কুম্ভ’ হয়ে লড়াই করেন চন্দন রায় এবং অভিক পাল। চন্দন দুরন্ত অর্ধশত রান করে আউট হলেও অপর প্রান্তে দাঁতে দাঁত কামড়ে লড়াই করেন অভিক। এবং দলকে জয় এনে দেন। চলমান সংঘ এক উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর সোমবারের জয় ঘুরে দাঁড়ানোর রসদ পেলো চলমান সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পোলস্টার ক্লাব ১৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নির্ময় দেব ৬০ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ৩৩, পাউরুশ মিশ্র ৩৫ বল খেলে একটি বাউন্ডারিও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, বিশাল শীল ৩৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, আয়ুষ দেবনাথ ৪৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং সত্বিক রাও ১৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। চলমান সংঘের পক্ষে চন্দন রায় ৩২ রানে এবং কৃষ্ণ ধন নম ৪৮ রানে তিনটি করে উইকেট দখল করেন। জবা বে খেলতে নেমে চলমান সংঘ ৩১.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বইয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে চন্দন রায় ৫৩ বল খেলে একটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি সাহায্যে ৫৩, অজিত ভার্মা ৩৮ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৯, অভিক পাল ৪১ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৭ (অপ:), এবং রাহুল সূত্রধর ১৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। পোলস্টার ক্লাবের পক্ষে সন্দীপ মিত্তাল ৬৩ রানের চারটি উইকেট দখল করেন।
Tripura Sports News ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরার একমাত্র একাঙ্ক "স্পোর্টস মিডিয়া


Trying my luck with ‘dự đoán xsmb kubet’! Got a feeling it’s gonna be a good day for predictions. Let’s hope I win big! You can find everything, here: dự đoán xsmb kubet
Trying to log in to 55666 bong88 net đăng nhập. fingers crossed for a smooth experience! Here we go. Find it here: 55666 bong88 net đăng nhập
Ugh, the brdice plataforma login is giving me headaches this morning! Hope the games are worth the struggle once I’m actually in! Try to get it here at brdice plataforma login