টিএসএন ডেস্ক, ১ফেব্রুয়ারি।।
গুজরাটের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত হয়ে গেছে। রবিবার শেষ দিনে সরাসরি জয়ের জন্য ঝাঁপাবেন মনি শংকর মুড়া সিং – রা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত মরশুমের শেষ ম্যাচে পেশাদার ক্রিকেটার বিজয় শংকরের দায়িত্বশীল ব্যাটিংয়ে গুজরাটের বিরুদ্ধে প্রত্যাশিত লিড নিলো ত্রিপুরা। সফররত গুজরাটের ৩৫২ রানের জবাবে স্বাগতিক ত্রিপুরা ৪২৭ রান করে। ৭৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে গুজরাট ২ উইকেট হারিয়ে ৫৩ রান করে। ত্রিপুরা এখনও এগিয়ে রয়েছে ২২ রানে। রবিবার সকালের প্রথম এক ঘণ্টায় যদি ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারেন তাহলে ম্যাচ রাজ্য দলের হাতের মুঠোয় আস্তে পারে। নতুবা অমীমাংসিত ভাবে শেষ হবে ম্যাচটি।গুজরাটের ৩৫২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছিল। দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারী এবং বিজয় শংকর এ দিন শুরুটা ভালো করেন। চতুর্থ উইকেটে ওই দুজন ৩৭৩ বল খেলে ২৭ রান যোগ করে ত্রিপুরাকে চালকের আসনে নিয়ে আসেন। তবে দুর্ভাগ্য হনুমা বিহারীর। দুরন্ত ব্যাট করলেও মাত্র ১০ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন। হনুমা ২০৩ বল খেলে ১১ টি বাউন্ডারি সাহায্যে ৯০ রান করেন। এরপর স্বপ্নীল সিং কে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে লিড এনে দেন বিজয় শংকর। স্বপ্নীল ৪১ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ২৬ রান করেন। স্বপ্নীল আউট হতে দ্রুত ত্রিপুরা উইকেট হারাতে থাকে। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বিজয় শংকর। শেষ পর্যন্ত ১৫১ রানে অপরাজিত থেকে যান। ওই রান করতে ২৫২ বল খেলে ১৭ টি বাউন্ডারিও তিনটি ওভার বাউন্ডারি মারেন বিজয় শংকর। ত্রিপুরা ১১৯ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ৪২৭ রান করে। গুজরাটের পক্ষে বিশাল ৬২ রানে চারটি, গজা ৮২ রানে এবং দেশাই ১১৬ রানের তিনটি করে উইকেট দখল করেন। ৭৫ রানে পিছিয়ে থেকে গুজরাট শিবিরে শুরুতেই ধাক্কা দেন মনি শংকর মুড়া সিং এবং অভিজিৎ সরকার। ওই দুজনের দাপটে মাত্র দুই রানে ২ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল গুজরাট। ওই অবস্থায় দলনায়ক হিংগ্রাজিয়া এবং জয়মিত প্যাটেল রুখে দাঁড়ান। দিনের শেষে ওই জুটি অবিচ্ছিন্ন থেকে গুজরাটকে ৫৩ রানে পৌঁছে দেন।হিংরেজিয়া ৫৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং জয় মিত ৪৯ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে মনি শংকর ৮ রানে এবং অভিজিৎ সরকার ১২ রানে একটি করে উইকেট দখল করেন। আজ ম্যাচের শেষ দিনে বোলারদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা।
Ranji Trophy: ঘরের মাঠে বাঘ ত্রিপুরা। লিড নিলো মোদীর গুজরাটের বিরুদ্ধে।


References:
Casino Royale Schauspieler Liste online casino aachen
Hello.This article was really remarkable, particularly since I was searching for thoughts on this matter last Thursday.
There is noticeably a bundle to know about this. I assume you made certain nice points in features also.
Thanks for one’s marvelous posting! I truly enjoyed reading it, you could be a great author.I will ensure that I bookmark your blog and will come back later in life. I want to encourage you to continue your great writing, have a nice holiday weekend!