টিএসএন ডেস্ক, ৩ নভেম্বর।।
প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল। সোমবার বিকেলে ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল গোলের মালা পরালো স্বাগতিক গোমতী জেলাকে। রাজ্য অনূর্ধ্ব ১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। এ দিন বিকেলে চন্দ্রপুর সিন্থেটিক ফুটবল মাঠে রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হয় গোমতী জেলার। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকা ফুটবলাররা। দলকে আক্রমণে নেতৃত্ব দেয় থানপুইয়া ডার্লং। নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি দলীয় ফুটবলারদের আরও দুটি গোল করাতে বল বাড়িয়ে ছিলো ওই ফুটবলারটি। সঙ্গত কারণে ম্যাচের সেরা ফুটবলার বেছে নেওয়া হয় থানপুইয়াকে। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলে বিধ্বস্ত করে গোমতী জেলাকে। বিজয়ী দলের পক্ষে থানপুইয়া হ্যাটট্রিক করে। এছাড়া জেসিকা ঝারা দুটি, তনু বাগডি এবং মারীন জমাতিয়া একটি করে গোল করে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের ক্রমাগত আক্রমণ দিশেহারা হয়ে পড়েছিলো স্বাগতিক জেলার ফুটবলাররা। খেলা পরিচালনা করেন টিংকু দে। এ দিন সকালে প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৫-০ গোলে পরাজিত করেছিলো ঊনকোটি জেলাকে। এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে গোমতী জেলা ন্যূনতম গোলে পরাজিত করেছিলো উত্তর জেলাকে। এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, সহকারি সভাধিপতি সুজন কুমার সেন, পুরপিতা শীতল চন্দ্র দাস, চেয়ারপার্সন শিল্পী দাস এবং সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। আসর সুস্ঠভাবে সম্পন্ন হওয়ায় ওই জেলার উপ-অধিকর্তা বনজিৎ বাগচী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।।
Tripura Football: বালিকাদের ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল।


Alright, give it up for ga888london. Solid platform, good variety of options. Been havin’ a good time with it lately. Check it out, you might just dig it.
Hey guys, just tried out fortunegodsvn. Seeing some decent action there! Definitely worth checking out if you’re looking for something new to play. Link is fortunegodsvn