টিএসএন ডেস্ক,১৪ জুন।।
প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করার পর ঘুরে দাঁড়ালো খেতাবের অন্যতম দাবিদার দল সরোজ সংঘ। শনিবার ত্রিবেণী সংঘকে কার্যত বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নেয় সরোজ সংঘ। আর এই জয় মনোবল বাড়ালো শ্যাম কুমারদের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শনিবার সরোজ সংঘ ৩-১ গোলে পরাজিত করে ত্রিবেণী সংঘ কে। আসরের দুটি ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়লো ত্রিবেণী সংঘ। পুলিশের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর সরোজ সংঘের ফুটবলাররা কতটা তেঁতে ছিলেন তাঁর আভাস এই দিন পেলেন ত্রিবেণী সংঘের ফুটবলাররা। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেন সরোজ সংঘের ফুটবলাররা। প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় মাত্র দুই মিনিট। রতন সাহা-র দলের আক্রমণ ভাগের সেরা অস্ত্র ভিন রাজ্যের ফুটবলার শ্যাম কুমার এগিয়ে দেন সরোজ সংঘকে। শুরুতেই গোল পেয়ে দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেন সরোজ সংঘের ফুটবলাররা। দলের আক্রমণে নেতৃত্ব দেন অবর্ণ হরি জমাতিয়া। ২৫ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন শ্যাম কুমার। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে রাহুল কুমার রিয়াং দুরন্ত গোল করে সরোজ সংঘের জয় অনেকটা নিশ্চিত করে দেন। তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় আর্ধে কিছুটা হালকা মেজাজে খেলতে থাকেন সরোজ সংঘের ফুটবলাররা। ওই সুযোগের ফায়দা তুলে ৫৫ মিনিটে পহর দেববর্মা ব্যবধান কমান। ম্যাচটি পরিচালনা করেন সত্যজিৎ দেবরায়।
Tripura Football:শ্যাম কুমারের জোড়া গোলে সরোজের ত্রিবেণী বধ।


Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is important and everything. Nevertheless think about if you added some great pictures or videos to give your posts more, “pop”! Your content is excellent but with pics and clips, this blog could certainly be one of the most beneficial in its niche. Wonderful blog!
Nice read, I just passed this onto a colleague who was doing some research on that. And he just bought me lunch as I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch! “The guy with the biggest stomach will be the first to take off his shirt at a baseball game.” by Glenn Dickey.
I’ll immediately grab your rss as I can not find your email subscription link or e-newsletter service. Do you’ve any? Please let me know so that I could subscribe. Thanks.
Hello! I could have sworn I’ve been to this blog before but after checking through some of the post I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I found it and I’ll be bookmarking and checking back frequently!