টিএসএন ডেস্ক,১৪ জুন।।
প্রথম ম্যাচে দু-দলই জয় পেয়েছিলো। খেতাবের দৌড়ে টিকে থাকতে দুদলের লক্ষ্যই ছিলো শুক্রবার জয় পাওয়া। সেই লক্ষ্যেই মাঠে নেমেছিলেন দুই দলের ফুটবলাররা। কিন্তু আক্রমনভাগের ফুটবলারদের ব্যর্থতায় এদিন কোনও দলই বিপক্ষের জাল নাড়াতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে দু-দলকে। শুক্রবার বিকেলে মুখোমুখি হয়েছিলো নবোদয় সঙ্ঘ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো ম্যাচটি। শুরু থেকেই দু-দল নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে আক্রমণের ছক কষেছিলো। বেশ কয়েকটি পজেটিভ আক্রমণ করলেও কোনও দলই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। প্রথম ম্যাচে রাজেশ রায় চৌধুরির ছেলেদের যে ক্ষিপ্রতা দেখা গিয়েছিলো এদিন এর ছিটেফোটাও দেখা যায়নি। বেশ কিছু মিস পাল লক্ষ্য করা যায় এদিন। কোনও দলকে সাফল্য পেতে হলে মাঝমাঠের ফুটবলারদের বড় ভূমিকা নিতে হয়। কারন মাঝমাঠের ফুটবলাররা গোটা দলকে অক্সিজেন দেয়। এদিন দুদলের ফুটবলাররাই মাঝমাঠ তেমনভাবে দখল করতে পারেননি। ফলে আক্রমণে সেই ক্ষীপ্রতা লক্ষ্য করা যায়নি। একসময় কিছুটা চড়া মেজাজে খেলার চেষ্টা করে স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচকে নিয়ন্ত্রণে রাখতে রেফারি বিশ্বজিৎ দেব হলুদ কার্ড দেখান স্পোর্টস স্কুলের বিমল রিয়াং এবং বিনোদ কুমার রিয়াং-কে।
Tripura Football: সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ভাগাভাগি করলো নবোদয়- স্পোর্টস স্কুল


Loving the info on this website , you have done outstanding job on the posts.
Hello There. I found your blog using msn. This is a very well written article. I’ll make sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will certainly return.
Appreciate it for this post, I am a big big fan of this web site would like to continue updated.
Just wanna tell that this is extremely helpful, Thanks for taking your time to write this.