Tripura Women Cricket: প্রস্তুতি ম্যাচে ত্রিপুরার মেয়েদের ধারাবাহিক পরাজয়।
টিএসএন ডেস্ক,৪ ডিসেম্বর।। আবারও সহজে আত্মসমর্পণ করলো ত্রিপুরা। এবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আমন্ত্রণ মূলক ক্রিকেটে। পাঞ্জাবের পর উত্তরপ্রদেশের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে মানসিকভাবে বিধ্বস্ত ত্রিপুরার মেয়েরা। জাতীয় আসর শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্য ত্রিপুরা অনূর্ধ্ব ১৯ বালিকা দলের ক্রিকেটাররা এখন রয়েছে উত্তরাখন্ডে। বৃহস্পতিবার আয়ুস ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ৮ উইকেটে পরাজিত হয়। …

