Tripura Women Cricket: ২০ ওভারের খেলায় ত্রিপুরার সামনে উত্তর প্রদেশ।

Screenshot 2025 10 12 23 58 25 50 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ২৭ নভেম্বর।।
         পরাজয়ের হ্যাটট্রিক রুখতে শুক্রবার মাঠে নেমেছে রাজ্যের মেয়েরা ।। প্রতিপক্ষ উত্তর প্রদেশ। লাহলির চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিন দুপুরে ।। ইতিমধ্যে আসরে দুই ম্যাচ খেলে ত্রিপুরার দুটিতে পরাজিত হলেও উত্তর প্রদেশ একটি ম্যাচে জয়লাভ করেছে। অনূর্ধ্ব ২৩ বালিকাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। মূলত ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরা প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়েছে। পারবে কি উত্তরপ্রদেশের বিরুদ্ধে ত্রিপুরার ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে? দুটি ম্যাচ খেললেও একটি ম্যাচে ও স্কোরবোর্ডে ১০০ রান অতিক্রম করতে পারেনি ত্রিপুরা। ওই অবস্থায় উত্তরপ্রদেশের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবেন এঞ্জেল পাল-রা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তবে ত্রিপুরার শিবির যথেষ্ট আশাবাদী। সকলেই বিশ্বাস করেন উত্তর প্রদেশ জয় করতে পারলেই ক্রিকেটাররা হারানো মনোবল ফিরে পাবে। এবং পরের ম্যাচগুলোতে অনেক ভালো খেলবে। তবে এর জন্য ব্যাটসম্যানদের বড় ভূমিকা নিতে হবে। ব্যাটসম্যানরা যদি স্কোর বোর্ডে বড় স্কোর দাঁড় করাতে পারে তাহলে বোলাররা অনায়াসেই ত্রিপুরাকে জয় এনে দেবে। বুধবার হালকা অনুশীলন করে নেন ত্রিপুরার ক্রিকেটাররা।


6 thoughts on “Tripura Women Cricket: ২০ ওভারের খেলায় ত্রিপুরার সামনে উত্তর প্রদেশ।

  1. Dead pent subject material, appreciate it for selective information. “He who establishes his argument by noise and command shows that his reason is weak.” by Michel de Montaigne.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *