টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।।।
সাফল্য অর্জন হলো না ত্রিপুরার টেনিস তারকার। প্রতিযোগিতার প্রথম দিনেই ছিটকে যেতে হলো মধ্যপ্রদেশের টেনিস খেলোয়াড়ের কাছে হেরে। এশিয়ান ১৪ এবং আন্ডার রেংকিং জুনিয়ার টেনিস টুর্নামেন্ট – ২০২৫ শুরু হয়েছে রবিবার থেকে।
রাজধানীর মালঞ্চ নিবাস এবং দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের টেনিস কোর্টে শুরু হয়েছে টুর্নামেন্ট । ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এশিয়ান টেনিস টুর্নামেন্টে দেশ-বিদেশের নামিদামি বালক বালিকা উভয় বিভাগের জুনিয়র স্তরের টেনিস খেলোয়াড়রা অংশ নিয়েছেন। প্রথম খেলায় ত্রিপুরার শীর্ষ বাছাই আংসলা দেববর্মা সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রদেশের প্রতিনিধি মীরেশ গিরধানীর কাছে ২-৬, ০-৬ সেটে হেরে বিদায় নিতে হয়েছে। বিজয়ী গিরধানী তৃতীয় বাছাই মহারাষ্ট্রের ঋষিকেশ মানে-এর সঙ্গে মুখোমুখি হবে। এদিকে ঋষিকেশ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে থাইল্যান্ডের প্রতিনিধির বিরুদ্ধে বাই পেয়ে। অপর খেলায় থাইল্যান্ডের খেলোয়ার শান-লাও মরণপানিছ কৃত্তিক পূজালার সঙ্গে খেলবে। উল্লেখ্য, কৃত্তিক পূজালা ওপেনিং রাউন্ডে রেনার্ড কাশ্যপকে ৬-৩, ৬-২ সেটে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে সিঙ্গেলস ইভেন্টে বেঙ্গলের নীলাক্ষী দাস ৬-১, ৬-৭ (২), ৬-২ সেটে নিমিষা সিংহকে হারিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।
সংস্থার সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
#Tripura#Agartala #Asian tennis Tournament#TSN
Tripura Sports: এশিয়ান টেনিসে হতশ্রী পারফরমেন্স রাজ্যের শীর্ষ বাছাই আংসলা দেববর্মার ।


of course like your web-site but you have to check the spelling on several of your posts. A number of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth nevertheless I’ll surely come back again.
Great web site. A lot of useful info here. I am sending it to some friends ans also sharing in delicious. And obviously, thanks for your sweat!
I am very happy to read this. This is the type of manual that needs to be given and not the random misinformation that is at the other blogs. Appreciate your sharing this greatest doc.