Tripura Cricket: সুপার লিগের স্বপ্ন অধরা কসমোপলিটনের।জয়ী হয়েও রানার্স ।

IMG 20250423 192841 2

টিএসএন ডেস্ক, ২৭এপ্রিল।।

       দুরন্ত জয়। তারপরও হাতছাড়া হলো খেতাব। রান রেইটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কসমোপলিটন ক্লাবকে। ফলে এবারও সুপার ডিভিশনে খেলার স্বপ্ন অধরা রইলো কসমোপলিটন ক্লাবের কর্তাদের। শনিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কসমোপলিটন ক্লাব চার উইকেটে পরাজিত করে ইউ বি এস টি কে। টসে জয়লাভ করে ইউ বি এস টি-‌র গড়া ৯৮ রানের জবাবে কসমোপলিটন ক্লাব চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সৌরভ থুব্রিকর ৪৬ রান করেন। ম্যাচটির গুরুত্ব না থাকায় দলের বিনরাজ্যের ক্রিকেটারদের আগেই ছেড়ে দিয়েছিলো ইউ বি এস টি। ফলে শক্তি অনেকটাই কমে গিয়েছিলো ইউ বি এস টি-‌র। যার প্রভাব পড়েছে মাঠে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ইউ বি এস টি ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পরমজিত ঘোষ ৪৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, সায়ন দাস ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং সুকান্ত রিয়াং ১৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন।  কসমোপলিটনের পক্ষে মনিস প্যাটেল ১০ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১০.২ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সৌরভ থুব্রিকর ২৬ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং অঙ্কিত দাদ্বাল ১৬ বল খেলে সাতটি বাউন্ডারি সাহায্যে ২৮ রান করেন। ‌

#Tripura #Cricket #A- division #TSN


5 thoughts on “Tripura Cricket: সুপার লিগের স্বপ্ন অধরা কসমোপলিটনের।জয়ী হয়েও রানার্স ।”

  1. I haven’t checked in here for some time as I thought it was getting boring, but the last few posts are great quality so I guess I will add you back to my everyday bloglist. You deserve it my friend 🙂

  2. Thank you so much for providing individuals with such a spectacular possiblity to read articles and blog posts from this web site. It is usually so superb and also full of a great time for me personally and my office colleagues to visit your web site at the least three times a week to read through the new items you have. Not to mention, I’m so usually amazed with your very good tips and hints you serve. Selected 4 areas in this posting are surely the most impressive we’ve ever had.

  3. Good day! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new project in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a extraordinary job!

  4. I’m extremely inspired together with your writing abilities as smartly as with the format on your weblog. Is this a paid topic or did you modify it your self? Either way keep up the nice high quality writing, it is uncommon to look a great weblog like this one today..

  5. I like what you guys are up also. Such intelligent work and reporting! Carry on the excellent works guys I’ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site :).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *