Tripura Chess: রেটিং  দাবায় নজর কাড়লো আরমান ব্যানার্জি।

IMG 20251225 WA0005

টিএসএন ডেস্ক,২৫ ডিসেম্বর।।
          রাজ্য রেটিং রেপিড দাবা প্রতিযোগিতায় নজর কাড়লো আরমান ব্যানার্জি। ম্যাট্রিক্স চেস একাডেমির ওই দাবাড়ু টি ৬ রাউন্ড খেলে প্রথম দিনের শেষে অর্জন করেছে সাড়ে তিন পয়েন্ট। আসরের প্রথম রাউন্ডেই অঘটন ঘটায় আরমান। পরাজিত করে এ এফ এম অভিনব নাথকে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হয় বুধবার। নাগেরজলা দাবা সংস্থার অফিস বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। তাতে অংশ নিয়েছেন ১১০ জন দাবাড়ু। এদিন সকালে প্রদীপ জ্বালিয়ে আসরের উদ্বোধন করেন রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক। উপস্থিত ছিলেন সচিব মিঠু দেবনাথ, যুগ্ম সচিব কিরীটি দত্ত, প্যারেন্টস ফোরাম থেকে জয়ন্ত সাহা প্রমুখ। প্রথম দিনে ৬ রাউন্ডের খেলা শেষ হয়। ৬ রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে মেহেকদ্বীপ গোপ, কিঙ্কর রায় এবং অগ্রজিৎ পাল। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিব্য জ্যোতি সরকার, আদ্রুশ কর্মকার এবং উমা শংকর দত্ত। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৯ জন। আজ শেষ তিন রাউন্ডের খেলা হবে। সকাল ১০ টাই শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা। খেলা পরিচালনা করেছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। এদিকে আজ দুপুরে হবে রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবছর রাজ্য দাবা সংস্থার উদ্যেগে যেসব আসর হয়েছে সেই সব আসরের বিজয়ী দের পুরস্কৃত করা হবে। রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক রাজ্যের সকল অংশের ক্রীড়া মোদীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।


10 thoughts on “Tripura Chess: রেটিং  দাবায় নজর কাড়লো আরমান ব্যানার্জি।

  1. Hey very nice blog!! Man .. Excellent .. Amazing .. I will bookmark your web site and take the feeds also…I am happy to find a lot of useful info here in the post, we need work out more strategies in this regard, thanks for sharing. . . . . .

  2. The other day, while I was at work, my sister stole my apple ipad and tested to see if it can survive a 25 foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

  3. you’re really a good webmaster. The website loading speed is incredible. It seems that you’re doing any unique trick. Moreover, The contents are masterpiece. you’ve done a excellent job on this topic!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *