টিএসএন ডেস্ক ৮ আগস্ট।।
জাতীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর। শুক্রবার আসরের ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর পরাজিত করে গোমতী জেলার গরিয়া একাডেমি মডেল স্কুলকে। রাজ্য অনূর্ধ্ব-১৫ সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। পানিসাগরের শারীরশিক্ষণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আসরের খেতাব নির্ণায়ক ম্যাচটি। আসরের হট ফেভারিট দল স্পোর্টস স্কুলের ফুটবলাররা শুরু থেকেই ম্যাচে লাগাম নিজেদের হাতে তুলে নেয়। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয়লাভ করে । বিজয়ী দলের পক্ষে খোমেন্দ্র রিয়াং হ্যাটট্রিক করে। আসরের সেরা ফুটবলারের সম্মান পায় খোমেন্দ্র। এছাড়া অপর গোলটি করে কামিতজয় রিয়াং। বিজীত দলের পক্ষে জোড়া গোলটি করে আদর জমাতিয়া। খেলা পরিচালনা করেন তাপল দেবনাথ। এর আগে সকালে অনুষ্ঠিত হয় আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে প্রত্যাশিতভাবেই শক্তিশালী ত্রিপুরার স্পোর্টস স্কুল পানিসাগ র জয় লাভ করে। বিধ্বস্ত করে পশ্চিম জেলার সাইনোদ ইংলিশ মিডিয়াম স্কুলকে। ফলাফল ৭-০। বিজয়ী দলের পক্ষে খোমেন্দ্র রিয়াং হ্যাটট্রিক করে। এছাড়া দলের পক্ষে মাসকারিয়ান রিয়াং দুটি, সান দেববর্মা এবং দুলনানঘা রিয়াং একটি করে গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়েছিল ৫-০ গোলে। খেলা পরিচালনা করেন শিব সাধন জমাতিয়া। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ছিল তীব্র উত্তেজনা পূর্ণ। গোমতী জেলা টাই ভেঙে পরাজিত করে উত্তর জেলাকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে গোমতী জেলার গরিয়া একাডেমি মডেল স্কুল। খেলা পরিচালনা করেন সত্যেনজ্যোতি চাকমা। বিকেলে ফাইনাল ম্যাচ এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
SM Cup Football: গরিয়া একাডেমিকে হারিয়ে রাজ্য সেরা পানিসাগরের স্পোর্টস স্কুল।

