Tripura Women Cricket: মহিলা ক্রিকেটে সেরা বক্সনগর।
টিএসএন ডেস্ক,২০ ডিসেম্বর।। নারী ক্ষমতায়ন ও গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহিজলা জেলায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। ‘নবচেতনা ক্যাম্পেইন ৪.০’-এর অন্তর্গত এবং ‘মিশন সংকল্প’-এর সঙ্গে সংযুক্ত এই প্রতিযোগিতার আয়োজন করে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট , সিপাহিজলা জেলা। শনিবার সিপাহিজলা জেলার বক্সনগর আর.ডি. ব্লকের অন্তর্গত নগর…

