Tripura Cricket: আরিয়নের শতরানে দ্বিতীয় জয় পেলো আসাম রাইফেলস।
টিএসএন ডেস্ক,২২ মে।। ঘুরে দাঁড়ালো আসাম রাইফেলস পাবলিক স্কুল। দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের পর বৃহস্পতিবার বাধারঘাট স্কুলকে হেলায় পরাজিত করলো রাজু লামার আসাম রাইফেলস পাবলিক স্কুল। আরিয়ান কুমার সিং এর চোখ ঝলসানো শতরানের দৌলতে। এ বছর বোন টেস্টে উত্তীর্ণ হতে না পেরে ত্রিপুরা দলে সুযোগ পায়নি ওই প্রতিভাবান ব্যাটসম্যানটি। আসাম রাইফেলস পাবলিক স্কুলের দ্বাদশ…

