National gymnastics: ৩৯তম জাতীয় গেমসের জিমন্যাস্টিকস আসর ত্রিপুরায়।

Screenshot 2026 08 09 23 20 07 45 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক ৫ আগস্ট।।
   জাতীয় হকি খেলায় খেলোয়াড় নির্বাচন সংক্রান্ত কিছু অনিয়ম ও অভিযোগের বিষয়ে এবং আগামী ৩৯তম জাতীয় গেমসের জিমন্যাস্টিকস আসর ত্রিপুরায় আয়োজন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। এন.এস.আর.সি.সি.-র মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রেস মিটে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি তথা বিশিষ্ট পদ্মশ্রী ও অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার এবং সংস্থার সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য কার্যকর্তাগণ।
সাম্প্রতিক হকি বিতর্ক এবং রাজ্যের ক্রীড়া উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান তুলে ধরা হয়। পাশাপাশি, আগামী ৩৯তম জাতীয় গেমসের জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ত্রিপুরায় সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি ও রূপরেখা নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হন কর্মকর্তারা। রাজ্যের ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামগ্রিক অলিম্পিক আন্দোলনকে আরও স্বচ্ছ ও গতিশীল করার ক্ষেত্রে এই সাংবাদিক সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্রীড়া মহল।


3 thoughts on “National gymnastics: ৩৯তম জাতীয় গেমসের জিমন্যাস্টিকস আসর ত্রিপুরায়।”

  1. Thanks for another wonderful post. Where else could anyone get that kind of information in such an ideal way of writing? I have a presentation next week, and I’m on the look for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *