Tripura Cricket: টি -২০ লিগে জয়ের ধারা অব্যাহত জেসিসি’র।

IMG 20260412 WA0000

টিএসএন ডেস্ক,১১ এপ্রিল।।
        জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলছে খেতাবের অন্যতম দাবিদার জে সি সি। শনিবার হেলায় পরাজিত করে ইউ বি এস টি কে। ৮ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত এই দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে দাপট দেখায় জে সি সি – র ক্রিকেটাররা। এই দিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইউবিএসটি। দল মাত্র ৭৪ রান করতে সক্ষম হয়েছে। গলির পক্ষে সৌরভ দাস ২৬ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ওপেনার দীপঙ্কর ভাটনগর ৩০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ব্যাট হাতে ২২ গজে রুখে দাঁড়াতে পারেননি। জে সি সি – র সানি সিং ৮ রানে এবং বিক্রম দেবনাথ ১৪ রানে তিনটি করে উইকেট দখল করেন। সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে জে সি সি ৬৩ বল খেলে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দুর্লভ রায় ২৮ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং ঋতুরাজ ঘোস রায় ১৪ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া রজত দে ১০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ইউ বি এস টি – র পক্ষে অঙ্কিত কুমার ১৯ রানে ২ টি উইকেট দখল করেন।


2 thoughts on “Tripura Cricket: টি -২০ লিগে জয়ের ধারা অব্যাহত জেসিসি’র।

  1. Play Online Pokies AU is an informational website that provides readers with detailed articles, platform comparisons, and educational resources about digital entertainment services. Visitors can find more information here about onlinepokies, payment methods, security measures, account verification, mobile compatibility, and platform features. The site also offers practical guides, helpful comparisons, and regularly updated content designed to make it easier to understand available services and evaluate different platform options.

  2. Thank you for every other informative web site. Where else may I am getting that kind of info written in such a perfect approach? I’ve a project that I am just now operating on, and I’ve been on the look out for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *