টিএসএন ডেস্ক, ১ মে।।
গেলো বছর ভালো দল গড়েও তেমন সাফল্য পায়নি কল্যাণ সমিতি। প্রথম বার প্রথম ডিভিশন লিগ ফুটবলে খেলে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। রাখাল শিল্ডে সেমি ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল। এবার যাতে ভালো ফলাফল করা যায় তা মাথায় রেখে কোমড় বেঁধে দল গঠনে নেমেছেন ক্লাব কর্তারা। তুলে নিয়েছেন ভালো মানের স্থানীয় ৬ জন ফুটবলারকে। এছাড়া সন্তোষ ট্রফি ফুটবলে মণিপুরের হয় খেলা গোল রক্ষক পেনাম এর সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন শহর দক্ষিণের এই ক্লাবের কর্তারা। যতটুকু খরব মনিপুর থেকে প্রায় ১২ জন ফুটবলার এবছর কল্যাণ সমিতির হয়ে খেলতে দেখা যাবে। ক্লাব সূত্রে এই খবর জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যে আই লিগে খেলা এই ফুটবলারদের সঙ্গে চুক্তি সেরে নেওয়া হবে বলে জানা গেছে। এবছরও দলের কোচ নির্বাচিত হয়েছেন আবু তাহের। ম্যানেজার হিসাবে থাকবেন তন্ময় ধর। ক্লাবের স্পোর্টস কমিটির সচিব তথা ম্যানেজার তন্ময় বলেন, গেলো বছর স্থানীয় ফুটবলার আমার ভালো পায় নি। যার খেসারত দিতে হয়েছে। তাই এবছর আগে থেকেই মাঠে নেমেছিলাম আমরা। এবং বেশ কয়েকজন স্থানীয় তারকা ফুটবলার দলে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজীব সাধন জমাতিয়া, অমিত জমাতিয়া, মঙ্গল সিং জমাতিয়া, আচাই জমাতিয়া, বিট্টু জমাতিয়া এবং শিবা দেববর্মা। এবার আমাদের লক্ষ্য খেতাব জয় করা। সেই লক্ষ্য মাথায় রেখেই গড়া হচ্ছে দল।
Tripura Football: ট্রফি জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়তে চলছে শহর দক্ষিণের কল্যাণ সমিতি।


Hi, Neeat post. Thesre iss a problem apong wigh your webste inn webb explorer, could test this?
IE still iis tthe markmetplace chbief andd a bbig component off pwople wilol misss your wondeerful writikng because oof thbis problem.