টিএসএন ডেস্ক, ১৫ মে।
ক্রিকেটের বাইশ গজে তাণ্ডব লীলা চালানো ভারতের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) যোগ্য সম্মান জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ।বৈভব এবার ডাক পেলো ভারতীয় ‘এ ‘ দলে।শ্রীলঙ্কা ও আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ভারতীয় এ দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘোষিত দলের অন্যতম সদস্য বৈভব সূর্যবংশী। আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন তিলক ভর্মা (Tilak Varma) ।
চলতি আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই ৯ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। শেষ হবে ২১ জুন। সীমিত ওভারের সিরিজ শেষ করেই ‘ইন্ডিয়া এ’ দল ‘শ্রীলঙ্কা এ’ দলের বিরুদ্ধে দু’টি মাল্টি ডে ম্যাচও খেলবে। বিসিসিআই আরও জানিয়েছে যে, লাল বলের ম্যাচগুলির জন্য দল পরে ঘোষণা করা হবে। সাদা বলের ম্যাচগুলি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে, অন্যদিকে মাল্টি ডে ম্যাচগুলি গলে হবে।
Indian Cricket: বিষ্ময় বালক বৈভবকে পুরস্কার দিলো বিসিসিআই। ডাক পেলো ভারতীয় ‘এ’ দলে।

