টিএসএন ডেস্ক,৭ জুন।।
চ্যাম্পিয়নের মেজাজে আসর শুরু করতে চাইছে ঐকতান যুব সংস্থা। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নিলেন দলীয় ফুটবলার। রবিবার দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে হট ফেভারিট ঐকতান যুব সংস্থা। প্রতিপক্ষ স্কাইলার্ক ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে আসরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার এবং সচিব অমিত চৌধুরী সহ ফুটবল সংস্থার কর্তারা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দু’দলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। স্কাইলার্কের বিরুদ্ধে জয় নিশ্চিত হলেও ঐকতান যুব সংস্থার কোচ সুজিত ঘোষ যথেষ্ট সতর্ক। যেহেতু মরশুমের প্রথম ম্যাচ তাই আগাম কিছু বলা মুশকিল। এটাই বারবার বোঝানোর চেষ্টা করছেন দলীয় ফুটবলারদের। ফুটবলারদের উদ্দেশ্যে বারবারই একটি কথা বলছেন নিজেদের সেরা খেলাটা মেলে ধরো তাহলেই আসবে সাফল্য। অপরদিকে স্কাইলার্ক ক্লাবের কোচ চন্দন সেন বিশ্বাস করেন শক্তিশালী ঐকতান যুব সংস্থাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে আমার ছেলেরা। গেলো বারের তুলনায় এবারের দল যথেষ্ট ব্যালেন্সড এবং অভিজ্ঞতা সম্পন্ন। লড়াই হবে জমজমাট। এদিকে এবারের আসর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যাবতীয় উদ্যোগ নিচ্ছেন রাজ্য ফুটবল সংস্থা। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে রেফারিদের কিছু ভুল সিদ্ধান্তে একসময় মাঠে চরম পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃতীয় ডিভিশনে যাতে তা না ঘটে এর জন্য ক্লাবগুলি আগাম অনুরোধ করেছেন। রেফারিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্য ফুটবল সংস্থার কর্তারা বিশ্বাস করেন রিফারি-রা নিজেদের সুনাম অনুযায়ী বাঁশি বাজাবেন।
#Tripura #Football #B – division #TSN


Some genuinely nice and useful information on this web site, likewise I believe the design and style has got superb features.