টিএসএন ডেস্ক, ২১ এপ্রিল।।
চলতি মরশুমে আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তাঁকে নিয়েই এখন মাতোয়ারা ক্রিকেট বিশেষজ্ঞরা। বৈভব তাঁর অভিষেক ম্যাচই জাত চিনিয়ে দিয়েছেন। মাত্র ২০ বল খেলে করেছেন ৩৪ রান। অভিষেক ম্যাচে ভয়ঢরহীন ভাবেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। ১৪ বছরের এই ব্যাটার এখন তাঁর খাদ্য অভ্যাস পাল্টে নিয়েছেন।
কোচ মণীশ ওঝা জানিয়েছেন, এই মুহূর্তে কড়া ডায়েটের মধ্যে আছেন বৈভব। তাঁর প্রিয় খাবার চিকেন ও মটন।কিন্তু এখন থেকে তাঁর ম্যানুতে থাকে না প্রিয় দুইটি মাংস। অথচ বৈভবের পকেটে এখন কোটি টাকা। রাজস্থান রয়্যালস আইপিএলের মেগা নিলামে ১.১ কোটি টাকা দিয়ে কিনেছে। আর অভিষেক ম্যাচের পর বৈভবের কাছে শুধুই টাকা। তারপরও পেটপুরে খেতে পারছেন না বৈভব।
#Indian #cricket #ipl #Vaibhav Suryavanshi#tsn


It’s a pity you don’t have a donate button! I’d certainly donate to this brilliant blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to new updates and will talk about this blog with my Facebook group. Talk soon!