Tripura Football: আগামী ১৪ অক্টোবর বক্সনগরে এমএলএ কাপ ফুটবলের ফাইনাল।

IMG 90fddc64 3264 4e1b b03c 6fb904fa0f6d

টিএসএন ডেস্ক ,১১অক্টোবর।।
     ফাইনালে আনন্দনগর ইলাভেন স্টারের বিরুদ্ধে খেলবে বাগবের ইলেভেন স্টার। ১৪ অক্টোবর হবে আসরের মেগা ফাইনাল ম্যাচ। বক্সনগর প্লে সেন্টার আয়োজিত ঐতিহ্যবাহী এমএলএ কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার। শনিবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বক্সনগর মিনি স্টেডিয়ামে তীব্র উত্তেজনা পূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে বাগবের ইলেভেন স্টার ন্যূনতম গোলে পরাজিত করে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিয়নকে। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দুই দলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াই য়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা ম্যাচ কে আরো উপভোগ করে তোলে। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই ইয়ায়ো – র দুরন্ত বলে এগিয়ে যায় বাগবের ইলেভেন স্টার। এরপর দু’দলের ফুটবলার রাই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আক্রম ভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা একের পর এক আক্রমণ করতে থাকে। ওই সময় বাগবের ইলেভেন ষ্টার রক্ষণভাগে শক্তি বাড়িয়ে বিপক্ষে আক্রমণ মোকাবেলা করতে থাকেন। শেষ পর্যন্ত ন্যূনতম গোলে জয় পেয়ে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নেয় বাগবের ইলেভেন স্টার । ম্যাচের বাগবে দলের হয়ে মিশরের মুস্তাফা খারারা এবং সেনেগালের ফুটবলারদের অংশগ্রহণ বিশেষ আকর্ষণ হয়েছিল। অপরদিকে বিশ্রামগঞ্জ দলের হয়ে মনিপুর সহ পূর্বওরের বেশ কয়েকটি রাজ্যের ফুটবলাররা খেলেছিলেন। দুই দলের বিদেশি ও স্থানীয় ফুটবলারদের দক্ষতা, গতি এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পারফরমেন্স দর্শকদের মন জয় করে নেয়। এদিন ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন।


One thought on “Tripura Football: আগামী ১৪ অক্টোবর বক্সনগরে এমএলএ কাপ ফুটবলের ফাইনাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *