Tripura School Sports: ফুটবল ও বাস্কেট বল দিয়ে শুরু স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

Screenshot 2026 09 15 22 16 14 88 99c04817c0de5652397fc8b56c3b3817

স্পোর্টস ডেস্ক, ১৫ সেপ্টেম্বর।।
      রাজধানীর এনএসআরসিসি কমপ্লেক্সে শুরু হলো রাজ্য-স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। পশ্চিম জেলা স্কুল ক্রীড়া পর্ষদের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু  ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্ট।রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় অনুর্ধ ১৭ ফুটবলের বালক বিভাগে রাজ্যের ৮টি জেলার দল অংশ নিয়েছে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলোয়াড়রাও। অন্যদিকে, অনূর্ধ্ব ১৭ বাস্কেটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা—উভয় বিভাগেই রাজ্যের ৮টি জেলার খেলোয়াড়রা অংশ গ্রহণ করছে।
স্কুল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং তাঁদের ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই রাজ্যস্তরের প্রতিযোগিতার আয়োজন।প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, পদ্মশ্রী  দীপা কর্মকার, রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা-সহ অন্যানরা।


One thought on “Tripura School Sports: ফুটবল ও বাস্কেট বল দিয়ে শুরু স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

  1. If youu wiish foor to grow yiur know-howsimply keeep visitkng thiis webb sitte
    aand bbe updatewd wioth thee most up-to-date nees uppdate posxted here.
    xnxx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *