টিএসএন ডেস্ক, ২৬ আগস্ট।।
বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। নিজেদের প্রথম ম্যাচে এক ডজন গোলে পরাজিত করলো ডি এন এইচ ডি ডি দলকে। ছত্তিশগড়ে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ডা: বি সি রায় ট্রফি ফুটবলে। নারায়নপুরের রামকৃষ্ণ আশ্রম মাঠে ত্রিপুরা জয়লাভ করে ১২-০ গোলে। এদিন ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাপিয়ে পড়ে ত্রিপুরার ফুটবলাররা । ম্যাচে হ্যাটট্রিক সহ ৪ টি গোল করে সচলাং জামাটিয়া। এছাড়া জেনেসিস ডার্লং হ্যাটট্রিক করে। ত্রিপুরার পক্ষে এছাড়া আয়ুশ জমাতিয়া , জিফানিয়া ২ টি করে এবং আয়ুশ চাকমা একটি গোল করে। ত্রিপুরা দুঅর্ধে ৬ টি করে গোল করে। খেলা শেষে ত্রিপুরা দলের ম্যানেজার সুনীল কুমার ভৌমিক এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার ত্রিপুরার দ্বিতীয প্রতিপক্ষ আন্দামান ও নিকোবর।
BC Roy Football Turnament: সচলাং,জেনেসিসের হ্যাটট্রিক।বিসি রায় ট্রফিতে ত্রিপুরার ছেলেদের বড় জয়।


Perfect for those who want a reliable and fast service. The layout is clean and the payment methods are very flexible. Love it! krbeetwiner