Ashmita Dey & commonwealth: রাজ্যে অস্মিতার জন্য অপেক্ষা করছে রাজকীয় সম্মান।

Screenshot 2026 08 10 23 52 05 54 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১০ আগস্ট।।
   সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান। ওই দিন ই সকালের বিমানে মুম্বাই থেকে নিজ রাজ্যে আসছেন কমনওয়েলথ গেমসে প্রথম মহিলা জুডোকার হিসেবে স্বর্ণপদক জয় করা অস্মিতা দে। আগরতলা পা রাখার পরই প্রাথমিকভাবে দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা। এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য জুডো সংস্থার পক্ষ থেকে বলে বিশ্বস্ত সূত্রে খবর। জানা গেছে, বিমানবন্দর থেকে হুটখোলা গাড়িতে নিয়ে আসা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার, ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায় অলিম্পিয়াড জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। সংবর্ধনা অনুষ্ঠানকে কিভাবে জমকালো করে তোলা যায় তা নিয়ে চলছে বর্তমানে পরিকল্পনা। ঐদিন দুপুরে একটাই হবে সংবর্ধনা অনুষ্ঠান। প্রসঙ্গত গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৪৮ কে জি বিভাগে কেনিয়ার জুডোকারকে হারিয়ে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের ওই টাক লাগানো মেয়েটি। সাইকেল মেকারের মেয়ের ওই অভাবনীয় সাফল্যে সারাদেশের পাশাপাশি ত্রিপুরার ক্রীড়াবিদদের মধ্যেও খুশির হাওয়া। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে এস পি পদে কর্মরত সোনার মেয়েটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *