Tripura Para Athlet Helth Camp: রাজ্যের প্যারা অ্যাথলেটদের জন্য স্বাস্থ্য শিবির।

Screenshot 2026 08 09 23 33 36 02 99c04817c0de5652397fc8b56c3b3817

টিএসএন ডেস্ক,৯ আগস্ট।।
        রাজ্যের প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শহরের এনএসআরসিসিতে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্যারা অ্যাথলেটরা। চিকিৎসকরা প্যারা অ্যাথলেটদের নানান স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত চিকিৎসক জানিয়েছেন, অলিম্পিকের পরেই প্যারা অলিম্পিক। এই আসরে রাজ্যের প্যারা অ্যাথলেটরা যেন ভাল পারফর্ম করতে পারে তার জন্য তারাও পরিশ্রম করছেন। তার জন্য শারীরিক ভাবে তাদের সুস্থ থাকা খুব জরুরি। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা দরকার। এই বিষয়টিকে নজর রেখেই ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে এজিএমসির চিকিৎসকরা স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নিয়েছে।
অ্যাথলেটকসের বিভিন্ন্ ইভেন্টে দেশের ঘরোয়া আসর গুলির মধ্যে দারুণ পারফরম্যান্স করে থেকে রাজ্যের প্যারা অ্যাথলেটরা। তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের অংশ গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। তার জন্য শারীরিক ভাবে সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *