Tripura Junior Cricket: ছোটদের রাজ্য ক্রিকেট ফের শুরু ৮ আগস্ট।

Screenshot 2026 08 09 23 13 41 01 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,৪ আগস্ট।।

বৃষ্টির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হতে চলেছে অনুর্ধ ১৫ রাজ্য ক্রিকেট প্রতিযোগিতা। ৭ আগস্ট থেকে শুরু হবে আসর। এই দিন হবে ৪ টি ম্যাচ। আমতলী স্কুল মাঠে জিরানিয়া মহকুমা খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে, মোহনপুরের তালতলা স্কুল মাঠে আমবাসা মহকুমা খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে, নীপকো মাঠে মোহনপুর মহকুমা খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে বিলোনিয়া মহকুমা খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে। ৯ অগাস্ট হবে গ্রুপ লীগের শেষ চারটি ম্যাচ। ১১ আগস্ট হবে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১৩ আগস্ট দুটি সেমিফাইনাল ম্যাচ এবং ১৬ আগস্ট হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ টি হবে এমবিবি স্টেডিয়াম। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের সূচি ঘোষণা করেছেন।


3 thoughts on “Tripura Junior Cricket: ছোটদের রাজ্য ক্রিকেট ফের শুরু ৮ আগস্ট।”

  1. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself? Plz reply back as I’m looking to create my own blog and would like to know wheere u got this from. thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *