টিএসএন ডেস্ক,২ আগস্ট ।।
অবশেষে জয়ের মুখ দেখলো বীরেন্দ্র ক্লাব। জয় পেলেও অবনমনের খাড়া ঝুলছে ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবের উপর। আপাতত ছয় ম্যাচ খেলে প্রথম জয়ের মুখ দেখল। বাকি পাঁচটি ম্যাচেই পরাজিত হয়েছিল বীরেন্দ্র ক্লাব। আসরের শেষের দুটি ম্যাচে যদি পয়েন্ট পেতে পারে দল তাহলে হয়তোবা অবনমন বেঁচে যাবে। নতুবা তৃতীয় ডিভিশনের নেমে যাবে বীরেন্দ্র ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ হোটেল সোনার তরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবিবার বিরেন্দ্র ক্লাব ৫-০ গোলে পরাজিত করে নবোদয় সংঘ কে। এক সময় খেতাবের দৌড়ে থাকা নবোদয় সংঘ শেষ ম্যাচে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছিল। সেই পরাজয় ধাক্কা যে এখনো সামলে উঠতে পারেননি দলীয় ফুটবলেরা তা রবিবার স্পষ্টভাবে বোঝা যায় খেলায়। ৯০ মিনিটের ম্যাচে প্রায় সারাক্ষণই অগোছালো ফুটবল উপহার দিলেন বাদল রিয়ান এর ছেলেরা। এর খেসারতও দিতে হয়েছে দলকে। হারতে হয়েছে বড় ব্যবধানে। বিজয়ী দলের পক্ষে ম্যাচে তিন মিনিটেই রং বুংগা ভুল করেন। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি অনেকটাই বাড়িয়ে দেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। যার ফলে নবোদয় এর রক্ষণভাগ তছনছ হয়ে পড়ে। ম্যাচের ৬৬ মিনিটে রং বুংগা নিজের দ্বিতীয় গোল করেন। এছাড়া ২৫ ও ৭৬ মিনিটে প্রীতম সরকার এবং ১৯ মিনিটে রবিউল হাসান গোল করেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।
Tripura Football: প্রথম জয় পেলেও অবনমনের খাড়া ঝুলছে বীরেন্দ্র – র কাঁধে।

