টিএসএন ডেস্ক, ১২ জুলাই।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরে নতুন দোয়ার উন্মুক্ত হলো ভারতীয় ফুটবলের জন্য। সদ্য ফুটবল বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরে এই সিদ্ধান্ত নিয়েছে কিউজ সরকার।ফিফার নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে ভারত – নিউজিল্যান্ডের মধ্যে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচ ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের নবনির্মিত ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। নতুন স্টেডিয়ামে এটাই প্রথম কোনও ম্যাচ। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য বিশ্বকাপ খেলা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে ভারত। অন্যদিকে, বিশ্বকাপ অভিযান শেষে নিজেদের সমর্থকদের সামনে প্রথমবার মাঠে নামবে ‘অল হোয়াইটস’।
Football : প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে বড় ঘোষণা। কিউজদের বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ভারত।

