টিএসএন ডেস্ক, ১৫ মে।।
সুদীর্ঘ প্রায় ১৪ বছর পর। এবার হতে চলেছে ক্লাব লিগ হকি প্রতিযোগিতা। ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে অভিষেক পাল স্মৃতি ক্লাব লিগ হকির আসর। আসরে অংশ নিতে ইচ্ছুক ক্লাব গুলোকে ১৯ মের মধ্যে নাম নথিভুক্ত করতে হকি ত্রিপুরা সংস্থার সচিব দেবাশীষ ভৌমিক অনুরোধ করেছেন। এদিকে ইতিমধ্যে ৭ টি ক্লাব আসরে অংশ নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে। দল গুলো হলো: উদয়পুরের আনন্দ ক্লাব, আগরতলার অরবিন্দ ক্লাব, মৌচাক ক্লাব, স্বামী বিবেকানন্দ ক্লাব, ইয়ুথ ক্লাব,উন্নয়ন সংঘ এবং ত্রিপুরা পুলিশ। এছাড়া সি আর পি এফ এবং খোয়াই এর একটি ক্লাব আসরে অংশ নিতে পারে বলে খবর। দীর্ঘ বছর পর ক্লাব হকি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়াতে রাজ্য সংস্থার কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়রা। এদিকে ২২-২৪ মে অনুষ্ঠিত হবে রাজ্য হকি প্রতিযোগিতা।
Tripura Hockey: ১৪ বছর পর রাজ্যে শুরু হচ্ছে হকির ক্লাব লিগ।

