IPL News: আইপিএল এখন ক্রিকেট বিনোদনের মঞ্চ: মুরলীধরন

Screenshot 2026 05 01 23 35 54 28 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১ মে।।
   তিনি নিজে আইপিএলের সঙ্গে যুক্ত। এখনও সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করছেন। কিন্তু আইপিএলের মতো ব্যাটিং বিক্রমের ধাঁচের ক্রিকেট নাপসন্দ কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনের। তিনি সাফ বলে দিচ্ছেন, আজকের দিনে যে পরিবেশ-পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটা বোলারদের উপর প্রহসন। তাঁর মতে, বর্তমান ক্রিকেট আসলে পুরোটাই ব্যবসা এবং বিনোদন কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে।
     মুথাইয়া মুরলীধরণ এক সাক্ষাৎকারে বলেছেন, “আজকের দিনের ক্রিকেট অনুরাগীরা পুরোপুরি বিনোদন কেন্দ্রিক। সবাই খালি ৬-৪ দেখতে চায়। সেজন্যই আইপিএলের মতো টুর্নামেন্ট এভাবে চলছে। তাছাড়া যেভাবে একজন অতিরিক্ত ব্যাটার আসছে এবং খেলছে, তাতে আরও ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করতে পারছে। কোনও দলই খারাপ রান করছে না।”
  মুরলীর সাফ কথা, “এখানে যেটা হচ্ছে সেটা পুরোপুরি বিনোদন। এমন নয় যে তুমি কোনও ক্রিকেটার তৈরি করছ। সব মিলিয়ে এটা একটা বড় ব্যবসার জায়গা। আজকের দিনে বড় বড় স্পনসর আসছে, মানুষের আগ্রহ বাড়ছে। সেদিকেও নজর রাখা উচিত।” শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার সাফ বলে দিচ্ছেন, আইপিএলে ক্রিকেটের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে বিনোদন। এই বিতর্ক অবশ্য দীর্ঘদিনের। বহু সমালোচকই মনে করেন আইপিএলের মতো মঞ্চে আসলে ক্রিকেটের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।
      কিংবদন্তি অফস্পিনারের আক্ষেপ, আজকের দিনে যে পিচ তৈরি হচ্ছে। যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মুরলীধরন বা শেন ওয়ার্নের মতো বলার থাকলেও বিশেষ সুবিধা করে উঠতে পারতেন না। মুরলী বললেন, “আমি বা ওয়ার্ন থাকলে হয়তো বলটা আরেকটু বেশি টার্ন করাতে পারতাম। তাতেও বিশেষ পার্থক্য হত না। ৪০-৫০ রান বেরিয়েই যেত।”




3 thoughts on “IPL News: আইপিএল এখন ক্রিকেট বিনোদনের মঞ্চ: মুরলীধরন

  1. When I originallly commented I clicxked tthe “Notify me when new comments are added” checkbox and noow
    eachh tim a omment iis adde I geet tnree e-mails wityh tthe same comment.
    Is thwre any waay yoou can remmove peoiple frrom thyat service?
    Manyy thanks! ofvd9wuaptlceoms04be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *