Tripura Athletics:  দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যের চারজন মাস্টার্স অ্যাথলেট।

IMG 20260410 204545

টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।।
      থাইল্যান্ডের ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১৭-২১ এপ্রিল। তাতে অংশ নেবে ভারতীয় দল। জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ত্রিপুরার চারজন মাস্টার্স অ্যাথলেট। ওনারা হলেন প্রিয় লাল সাহা, আশিস কর, নারায়ণ ঘোষ এবং মালু মিয়া। ১৩ এপ্রিল ট্রেনে আগরতলা থেকে কলকাতা দুজন যাবেন। বাকি দুজন যাবেন ১৫ এপ্রিল বিমানে। কলকাতা থেকে জাতীয় দল থাইল্যান্ডের বিমানে চড়বে ১৬ এপ্রিল। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় দলে জায়গা করে নেওয়া ত্রিপুরার চার খেলোয়ার কে অগ্রিম সংবর্ধনা জানানো হয়।  প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী ও বিদ্যালয়ের অধীনস্থ মাস্টার্স স্পোর্টস উইং এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মাস্টার্স কোর্স উইং এর চেয়ারম্যান ডঃ বিকে জ্যোতিস্বর সেন, সহ-সভাপতি শুক্রবার দেবনাথ সহ অন্যান্যরা। ওয়ার্ল্ড আসরেও সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের খেলোয়াড়। বিদেশের মাটিতে দেশের পতাকা উড়াতে প্রস্তুত চারজনই বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *