Tripura Cricket: জেসিসির কাছে হার্ভের পরাজয়।

Screenshot 2026 03 30 22 32 02 82 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।।
          হোঁচট খেলো হার্ভে ক্লাব।  নিজেদের দ্বিতীয় ম্যাচে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জেসিসির বিরুদ্ধে পরাজিত হলো ৬ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। বুধবার রাতে বৃষ্টির ফলে মাঠ ভিজে থাকায় বৃহস্পতিবার খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৬ এ। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে হার্ভে ক্লাব নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৬ রান করে। দলের পক্ষে অনুরাগ রঘুবংশী ২০ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অর্ক প্রভ সিনহা ৬ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১২ এবং শুভম ঘোষ ৬ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে দশ রান করেন। জবাবে খেলতে নেমে জেসিসি ছয় বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিক্রম দেবনাথ ১০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং বিরাজ কৃষ্ণ ৮ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। হার্ভে ক্লাবের পক্ষে আকাশ যাদব ১২ রানে ২ টি উইকেট দখল করেন।


8 thoughts on “Tripura Cricket: জেসিসির কাছে হার্ভের পরাজয়।”

  1. [2743]ppgaming Official Login | Best Online Slots with GCash Deposit,ppgaming offers the best online slots in the Philippines. Download the app today for a seamless experience and learn how to play baccarat. Join and start winning now! visit: ppgaming

  2. [544]homebet88tl Official Login | Legit Online Slots at GCash Casino,Sa homebet88tl, mabilis ang GCash deposits para sa legit online slots. I-download na ang app at alamin kung paano maglaro ng baccarat. Mag-register na rito! visit: homebet88tl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *