টিএসএন ডেস্ক,১৪ মার্চ।।
বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় যাওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য টেবিল টেনিস সংস্থার কর্তারা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন জেলায় এই খেলার পরিকাঠামো এবং বর্তমান পরিস্থিতি দেখতে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব আশীষ চৌধুরী। তিনি বলেন, একসময় বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসতো। যা এখন নেই বললেই চলে। কেন এই অবস্থা তা খতিয়ে দেখার জন্যই জেলা সফরে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সফরকালে যাবেন রাজ্য সংস্থার সভাপতি রতন দাস, সচিব অজয় দত্ত সহ কর্তারা। শুধু তাই নয়, পরিকল্পনা নেওয়া হয়েছে গ্রীষ্মকালীন ছুটির সময় অনুষ্ঠিত হবে রাজ্য আসর। এছাড়া রেফারি দের ক্লিনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করানো। রাজ্য সংস্থার ভারপ্রাপ্ত সচিব আশিস চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য বিভিন্ন জেলা থেকে যাতে প্রতিভাবান খেলোয়াররা বেরিয়ে আসে। তা মাথায় রেখেই রাজ্য সংস্থার উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে সদর মহকুমা ছাড়া সিপাহী জলা থেকে বেশ কিছু প্রতিভাবান খেলোয়ার বেরিয়ে আসছে। বাকি জেলাগুলো থেকে তেমনভাবে খেলোয়ার সাপ্লাই হচ্ছে না। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখার জন্যই নেওয়া হচ্ছে যাবতীয় পরিকল্পনা।
Tripura Table Tennis: রাজ্যে টেবিল টেনিসের প্রসারে জেলায় জেলায় যাবেন কর্তারা।


Thanks a lot for sharing this with all of us you actually know what you’re talking about! Bookmarked. Please also visit my website =). We could have a link exchange agreement between us!
I’m curious to find out what blog platform you have been utilizing? I’m having some small security problems with my latest site and I’d like to find something more secure. Do you have any recommendations?
You have observed very interesting points! ps nice web site.