Tripura Domestic Cricket: পোলস্টারকে পরাজিত করে ঘুরে দাঁড়ানোর রসদ পেলো চলমান।

টিএসএন ডেস্ক, আগরতলা।।
            ঘুরে দাঁড়ালো চলমান সংঘ। প্রতিপক্ষ পোলস্টার ক্লাবকে অল্প রানে আটকে দিলেও একসময় ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে ছিল চলমান সংঘ। ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একসময় ১০৬ রানে আট উইকেট হারিয়ে চলমান সংঘ ছিল খাদের কিনারায়। ওই সময় ‘‌বুধির দুর্গে কুম্ভ’‌ হয়ে লড়াই করেন চন্দন রায় এবং অভিক পাল। চন্দন দুরন্ত অর্ধশত রান করে আউট হলেও অপর প্রান্তে দাঁতে দাঁত কামড়ে লড়াই করেন অভিক। এবং দলকে জয় এনে দেন। চলমান সংঘ এক উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর সোমবারের জয় ঘুরে দাঁড়ানোর রসদ পেলো চলমান সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন  লীগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পোলস্টার ক্লাব ১৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নির্ময় দেব ৬০ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ৩৩, পাউরুশ মিশ্র ৩৫ বল খেলে একটি বাউন্ডারিও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, বিশাল শীল ৩৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, আয়ুষ দেবনাথ ৪৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং সত্বিক রাও ১৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। চলমান সংঘের পক্ষে চন্দন রায় ৩২ রানে এবং কৃষ্ণ ধন নম ৪৮ রানে তিনটি করে উইকেট দখল করেন। জবা বে খেলতে নেমে চলমান সংঘ ৩১.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বইয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে চন্দন রায় ৫৩ বল খেলে একটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি সাহায্যে ৫৩, অজিত ভার্মা ৩৮ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৯, অভিক পাল ৪১ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৭ (অপ:), এবং রাহুল সূত্রধর ১৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। পোলস্টার ক্লাবের পক্ষে সন্দীপ মিত্তাল ৬৩ রানের চারটি উইকেট দখল করেন।


8 thoughts on “Tripura Domestic Cricket: পোলস্টারকে পরাজিত করে ঘুরে দাঁড়ানোর রসদ পেলো চলমান।
”

  1. Thanks a lot for sharing this with all of us you really know what you’re talking about! Bookmarked. Kindly also visit my web site =). We could have a link exchange contract between us!

  2. [5890]79king56 | Link vào tải app và chơi slot nổ hũ uy tín,79king56 cung cấp link vào chính thức để tải app nhanh chóng. Khám phá cách chơi baccarat online và nạp tiền qua Momo tiện lợi. Truy cập ngay để trải nghiệm. visit: 79king56

  3. Hello, i feel that i saw you visited my site so i came to “return the want”.I’m attempting to to find things to enhance my website!I guess its ok to use some of your concepts!!

  4. I have read some good stuff here. Definitely price bookmarking for revisiting. I wonder how a lot attempt you place to make this sort of great informative website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *