Ranji Trophy: গুজরাট বধ করে জয় দিয়ে মরশুম শেষ করলো মনি শঙ্কর -শ্রীদামরা।

IMG 20251101 WA0107 scaled

স্পোর্টস ডেস্ক, ২রা ফেব্রুয়ারি।।
           গুজরাট জয় করলো ত্রিপুরা। পাশাপাশি জয় দিয়ে মরশুম শেষ করলো রাজ্য দল। রঞ্জি ট্রফি ক্রিকেটে। আসরে ৭ ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয়,২ টি ম্যাচে লিড এবং ৪ টি ম্যাচে পরাজিত হয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ সি ‘ গ্রুপে সপ্তম স্থান পেলো ত্রিপুরা। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ৪ উইকেটে পরাজিত করে গুজরাট কে। গুজরাটের ৩৫২ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ৪২৭ রান করেছিল ৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রাথমিক ব্যর্থতার পর দলকে টেনে তুলতে মুখ্য ভূমিকা নেন প্রথম ইনিংসে শতরান করা দলনায়ক এম এ হিঙ্গরাজিস। চাপের মুখে দুরন্ত ব্যাট করেন গুজরাটের দলনায়ক । শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৫২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে গুজরাট। দলের পক্ষে দলনায়ক ১৫২ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৫৯, প্রিয়াস ৬৮ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, ক্ষিতিজ প্যাটেল ৬৩ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪১, জয়মিত প্যাটেল ৬৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৯, সি টি গজা ১৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং জয় মালুসারে ৩১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার ৪৩ রানে এবং দলনায়ক মনি শংকর মুড়া সিং ৬১ রানে ৩ টি করে উইকেট দখল করেন। ১৭৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে ত্রিপুরা প্রাথমিক ব্যর্থতার পর দলের হয়ে রুখে দাঁড়ান নির্ভর যোগ্য ব্যাটসম্যান শ্রীদাম পাল। শুরুতে শ্রীদামের সঙ্গে বাবুল দে এবং পরে প্রথম ইনিংসে দেড় শতরান করা বিজয় শংকর। দলীয় ১৪৫ রানের মাথায় আউট হয়েছেন শ্রীদাম। আউট হওয়ার ৬৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। বিজয় শংকর ৫০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। ব্যর্থ হয়েছেন ত্রিপুরার অধিনায়ক। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ত্রিপুরা। অভিজিৎ সরকার ৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রানে এবং হানুমা বিহারী ২ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭ রানে অপরাজিত থেকে যান। গুজরাটের পক্ষে জয় মালুসার ৪২ রানে এবং সি টি গজা ২৮ রানে ২ টি করে উইকেট দখল করে। গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচে সকলের নজর কেড়ে নেন পেশাদার ক্রিকেটার বিজয় শংকর এবং শ্রীদাম পাল। দুই ইনিংসেই ভাল ব্যাট করেন ২ জন।


5 thoughts on “Ranji Trophy: গুজরাট বধ করে জয় দিয়ে মরশুম শেষ করলো মনি শঙ্কর -শ্রীদামরা।

  1. It’s really a great and helpful piece of information. I’m satisfied that you just shared this helpful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

  2. Thanks, I’ve recently been looking for information approximately this topic for a while and yours is the greatest I have found out till now. But, what concerning the conclusion? Are you sure concerning the supply?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *