টিএসএন ডেস্ক,২৩ জুন।।
জয়ে জয়ে এগোচ্ছে ঐকতান যুব সংস্থা। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ঘাম ঝরিয়ে জয় পেলো সুজিত ঘোষের ওই ক্লাবটি। সোমবার শান্তি পাড়ার ওই ক্লাবটি ২-০ গোলে পরাজিত করে নবোদয় সংঘকে। রাজ্য ফুটবল সংস্থায় আয়োজিত ‘সোনারতরী’ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকে ঐকতান যুব সংস্থার ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং গতি —তিন বিভাগেই নবোদয়ের ফুটবলারদের ছাপিয়ে গেছেন ওই দলের ফুটবলাররা । তবে গোল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দলকে। ক্রমাগত বেশ কিছু সুযোগ নষ্ট করে এক সময় চাপে ফেলে দিয়েছিল দলকে। দুটি সহ-সুযোগ নষ্ট করলেও ভক্ত সাধন জমাতিয়া শেষ পর্যন্ত দলীয় সভ্য সমর্থকদের মুখে হাসি ফোটান। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ম্যাচের ৭৫ মিনিটে দলের পক্ষে গোল করে ভক্ত সাধন জমাতিয়া। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে দলের পক্ষে দ্বিতীয় এবং নিজে দ্বিতীয় গোল করে ঐকতান যুব সংস্থার জয় নিশ্চিত করে দেন ভক্ত সাধন জমাতিয়া। রেফারি রক্তিম সাহা হলুদ কার্ড দেখান নবোদয় সংঘের পহর জমাতিয়াকে।
Tripura Football: ২-০ গোলে ঐক্যতান যুব সংস্থার কাছে পরাজিত নবোদয় সংঘ।


25c10e
of course like your web site but you have to check the spelling on several of your posts. Many of them are rife with spelling problems and I find it very troublesome to tell the truth nevertheless I will certainly come back again.
Great site! I am loving it!! Will be back later to read some more. I am taking your feeds also