Tripura Football:ঐকতান যুব সংস্থার কাছে ভেঙে পড়লো  স্পোর্টস স্কুল।

IMG 20250519 193710 3

টিএসএন ডেস্ক,১৯ জুন।।

লক্ষ্য ছিলো দ্বিতীয় ডিভিশনে সেরার সম্মান অর্জন করা। সেই লক্ষ্য সেরা দল গড়ার চেষ্টা করেছিলেন কর্মকর্তারা। মরশুমের শুরুতে তেমন জ্বলে উঠতে না পারলেও আসর যত এগিয়ে চলছে ততই স্বমহিমায় ঐকতান যুব সংস্থার ফুটবলাররা। বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলকে কার্যত বিধ্বস্ত করলো শান্তিপাড়ার ওই দলটি। জয়লাভ করলো ৪-‌২ গোলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘‌সোনারতরী’‌ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন ঐকতান যুব সংস্থার ফুটবলাররা। দক্ষতা এবং গতিতে ঐকতান এর ফুটবলারদের টেক্কা দিলেও শক্তিতে কিছুটা পিছিয়ে পড়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। এখানেই সমস্যা দেখা দেয়। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় রিচার্ড ভান লাল রোয়াতার গোলে এগিয়ে যায় ঐকতান যুব সংস্থা। শুরুতেই গোল পেয়ে দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান প্রীতম সরকাররা। ১৬ মিনিটে অমিত জমাতিয়া ব্যবধান বাড়ান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক কয়েক সেকেন্ড আগে খাসরাং জমাতিয়া ব্যবধান কমান। গোল হজম করতেই আবার তেড়েফুরে উঠেন ঐকতান এর ফুটবলাররা। ৫২ মিনিটে প্রীতম সরকার ব্যবধান বাড়ান। এর চার মিনিট পর অমিত জমাতিয়া নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করে ঐকতান এর জয় নিশ্চিত করে দেন। খেলার ইনজুরি টাইমে জিসায়া দেববর্মা ব্যবধান কমান। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান ত্রিপুরা স্পোর্টস স্কুলের জিসায়া দেববর্মাকে।‌


3 thoughts on “Tripura Football:ঐকতান যুব সংস্থার কাছে ভেঙে পড়লো  স্পোর্টস স্কুল।

  1. whoah this blog is wonderful i love reading your posts. Stay up the great work! You realize, lots of people are searching round for this information, you could help them greatly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *