টিএসএন ডেস্ক , ২২মে।।
উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। সকাল সাড়ে আটটায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল খেলবে প্রগতিবিদ্যা ভবনের বিরুদ্ধে এবং দুপুর একটায় উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুল খেলবে সেন্ট পলস স্কুলের বিরুদ্ধে। ২৫ মে আমতলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংখ্যায় আয়োজিত সদর আন্ত স্কুল ক্রিকেটে। এ বছর আসরে অংশ নিয়েছে ২৭ টি স্কুল। তাদের আটটি গ্রুপে রাখা হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্যি, এ বছর আসরে অংশ নেয়নি রাজ্যের ঐতিহ্যবাহী স্কুল বোধজং। জানা গেছে, গেলো বছর এই স্কুলের প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় দল গড়েছিল। কিন্তু এবছর দল অংশ না নেওয়ায় হতাশ ক্রীড়া প্রেমীরা। প্রতি গ্রুপ থেকে একটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। ১০ জুন হবে আসরের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১২ জুন সেমিফাইনাল এবং ১৪ জুন হবে আসরের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ টি হবে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। জানা গেছে আসরে ভালো ফলাফলের লক্ষ্যে সবকটি দলের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।
Tripura School Cricket: সোমবার থেকে শুরু সদর স্কুল ক্রিকেট।

