Tripura Cricket: সি কে নাইডু ট্রফিতে বেহাল ত্রিপুরা।

Screenshot 2025 11 28 16 30 07 04 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১লা ফেব্রুয়ারি।।
       বড় ব্যবধানে লিড নিলো দিল্লি। ত্রিপুরার বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে দ্বিতীয় দিনের শেষে আপাতত ৩৩৫ রানের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশের রাজধানী দিল্লি। ফলে বড় কোনও অঘটন না ঘটলে নিশ্চিত পরাজিত হতে চলেছে ত্রিপুরা। রাজ্য দলের নির্বিশ বোলিংকে পুঁজি করে দিল্লি পাহাড় সমান রান দাঁড় করাতে চলেছে। আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছেন দেব লাকরা, যুগল সাইনি এবং অর্পিত রানা। তিনজনই শত রান করেছেন। এই ত্রয়ীর হাত ধরেই চালকের আসনে সফররত দিল্লি। রবিবার তৃতীয় দিনে দিল্লির লক্ষ্য থাকবে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে দ্রুত ত্রিপুরার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়া। এবং বোনাস পয়েন্ট নিয়ে এ রাজ্য ছাড়া। এবছর ত্রিপুরা দল কতটা ছন্নছাড়া তা ভিন রাজ্যের দলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে ইনিংসে পরাজিত হয়েছে ত্রিপুরা। এখন চতুর্থ পরাজয়ের অপেক্ষায়। দিল্লি ১১৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪৮৪ রান করে। দলের পক্ষে লাকড়া ১৮৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৮, যুগল ২৩৩ বল খেলে ১১ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৯( অপ:), অর্পিত ১৩৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ এবং অঙ্কিত কুমার ৫৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। ত্রিপুরার পক্ষে অমিত আলী ১০৩ রানে তিনটি এবং অর্কজিৎ রায় ১১০ রানের দুটি উইকেট দখল করেন। ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ত্রিপুরার ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে লড়াই করতে হবে। যার সম্ভাবনা কম বলা যায়। কারণ ক্রমাগত পরাজয়ে মানসিকভাবে ত্রিপুরার ক্রিকেটাররা কার্যত ভেঙ্গে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *