Tripura News: সর্বভারতীয় টেনিস ফেডারেশনের রাজনীতিতে ভূপতি-সানিয়ার প্যানেলে ত্রিপুরার সুজিত রায়।
টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।। আগামী ২৭ নভেম্বর ভারতের লন টেনিসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (এআইটিএ)-এর কার্যনির্বাহী কমিটি এবং অ্যাথলেটস কমিশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে এবং আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই এই নির্বাচনের প্রেক্ষাপটে বিশিষ্ট ক্রীড়াবিদ…

