Sports News: মহিলা ক্রিকেটে মিজোরামকে হারিয়ে চ্যাম্পিয়ন মণিপুর। অর্জন করলো এলিট গ্রুপের যোগ্যতা।
টিএসএন ডেস্ক, ২৩ নভেম্বর।। বিসিসিআই পরিচালিত অনূর্ধ্ব-২৩ মহিলা টি-টোয়েন্টি ট্রফি (প্লেট গ্রুপ)-এর শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছে মণিপুর। সোমবার শহরের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস শিরোপা নির্ধারণী ম্যাচে তারা মিজোরামকে ৩ উইকেটে পরাজিত করে। এই জয়ের সুবাদে আগামী মৌসুমে এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করল মণিপুর। উল্লেখ্য, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত এমবিবি স্টেডিয়াম থেকে ম্যাচটি পিটিএ…

