Champion league- Football: চ্যাম্পিয়ন লিগে স্ব-মহিমায় এমবাপে। করলেন জোড়া গোল। পাঁচ গোলে জয় রিয়ালের।
টিএসএন ডেস্ক,২৪ নভেম্বর।। চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও জিতল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা পিএসভি আইন্দোভেনকে হারিয়েছে ৫-১ গোলে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। দর্শনীয় একটি গোল রয়েছে জুড বেলিংহ্যামেরও। এ দিকে, আর্সেনাল ১-১ ড্র করেছে ডর্টমুন্ডের সঙ্গে। শেষ মুহূর্তে নাপোলির বিরুদ্ধে হার বাঁচিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।পিএসভি-র বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে ছিল রিয়াল। স্ভেন মিজনান্সকে ফাউল করেছিলেন অরেলিয়েঁ…

