Tripura Football: টানা ৫ ম্যাচে জয়ের সুবাদে ফাইনালে স্বামী বিবেকানন্দ ক্লাব।

IMG 20250510 WA0002 4

টিএসএন ডেস্ক,২৭ মে।।
   কার্যত ফাইনালে পৌঁছে গেলো স্বামী বিবেকানন্দ ক্লাব। দক্ষিণ বাধারঘাটের ওই ক্লাবটি টানা পাঁচ ম্যাচে জয়লাভ করে এককভাবে শীর্ষে রয়েছে। ৩১ মে গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাব খেলবে সাঁই-‌এর বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। মঙ্গলবার উমাক্রান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাব ৬-২ গোলে পরাজিত করে পান্থুই স্পোর্টিং ক্লাবকে। শেষ চারটি ম্যাচের মত এদিনও খেলার শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন পল্টু চৌধুরীর ছেলেরা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। ম্যাচের ৭ মিনিটের মাথায় কের্বাগ দেববর্মা দুরন্ত গোল করে এগিয়ে দেন স্বামী বিবেকানন্দ ক্লাবকে। ২৮ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন কের্বাগ। ৩৫ মিনিটে আসিয়ান দেববর্মা গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ৬৫ এবং ৬৮ মিনিটে পরপর দুটি গোল করে স্বামী বিবেকানন্দ ক্লাবকে এগিয়ে দেন রাহুল কুমার রিয়াং। ছিয়াত্তর মিনিটে আবার গোল করে আসি‌য়ান দেববর্মা ব্যবধান কমান। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মোঃ মাজহারুল আকমদ এবং দুই মিনিট আগে রাজদীপ চন্দ্র সাহা পরপর দুটি গোল করে স্বামী বিবেকানন্দ ক্লাবের জয় নিশ্চিত করে দেন। তবে এদিন আরও ব্যবধান বাড়াতে পারতো স্বামী বিবেকানন্দ ক্লাব। যদি দু-‌একটি সহজ সুযোগ হেলায় নষ্ট না হতো। রেফারি সত্যজিৎ দেবরায় হলুদ কার্ড দেখান বিজিত দলের বয়ার জমাতিয়াকে।
#tripura #football # c – division #tsn


6 thoughts on “Tripura Football: টানা ৫ ম্যাচে জয়ের সুবাদে ফাইনালে স্বামী বিবেকানন্দ ক্লাব।

  1. এই লেখাটি খুবই আকর্ষণীয় এবং তথ্যবহুল। এটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। লেখাটিতে দেওয়া ফোন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই লেখাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। এই ফোন নম্বরটি কোন সেবার সাথে সম্পর্কিত? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?

  2. I’m still learning from you, while I’m trying to achieve my goals. I absolutely liked reading everything that is posted on your blog.Keep the posts coming. I loved it!

  3. Cool blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your theme. Bless you

  4. Hi! I could have sworn I’ve been to this website before but after checking through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  5. I’m not sure exactly why but this weblog is loading incredibly slow for me. Is anyone else having this issue or is it a problem on my end? I’ll check back later on and see if the problem still exists.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *