IND vs ENG Semi Final: সেমি-ফাইনালে ওয়াংখেড়েতে এগিয়ে ম্যান ইন ব্লুরা।

Screenshot 2026 03 03 21 43 52 67 680d03679600f7af0b4c700c6b270fe7

এখন পর্যন্ত টি -২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনালে দুইবার সাক্ষাৎ হয় ভারত – ইংল্যান্ড-র । প্রথমবার ২০২২ সালে। তাতে জয় পায় ব্রিটিশরা। এরপর ২০২৪ সালে সেমি ফাইনালে ভারত ব্রিটিশদের পরাজিত করে ২২- র প্রতিশোধ নেয়। এবার টি – ২০ বিশ্বকাপে ভারত – ইংল্যান্ডের তৃতীয় সাক্ষাৎ মুম্বাইয়ের ওয়াংখেড়ে।

টিএসএন ডেস্ক, ৩ রা মার্চ।।
         টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সুপার এইট পর্বে ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছিলো। এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। এবং মুম্বাইয়ের টিকিট নিশ্চিত করে।
এখন পর্যন্ত টি -২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনালে দুইবার সাক্ষাৎ হয় ভারত – ইংল্যান্ড-র । প্রথমবার ২০২২ সালে। তাতে জয় পায় ব্রিটিশরা। এরপর ২০২৪ সালে সেমি ফাইনালে ভারত ব্রিটিশদের পরাজিত করে ২২- র প্রতিশোধ নেয়। এবার টি – ২০ বিশ্বকাপে ভারত – ইংল্যান্ডের তৃতীয় সাক্ষাৎ মুম্বাইয়ের ওয়াংখেড়ে। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মোট ৫ বারের সাক্ষাতে ইংল্যান্ড ৩ বার এবং ভারত ২ বার জিতেছে। ওয়াংখেড়েতে কোনো দল শেষ হাসি হাসবে? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো একটা দিন।
    ভারতীয় শিবিরে ওপেনার অভিষেক শর্মার ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত গোটা বিশ্বকাপে ব্যর্থ অভিষেকের ব্যাট। সেমি ফাইনালে কি জ্বলে উঠবেন অভিষেক? বলবে সময়েই। ভারতের বোলিংয়ে ভরসা যশপ্রীত বুমরা। তবে ওয়াংখেড়ের পিচ স্পিন বোলিংয়ের জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন ক্রিকেট  বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেলরা ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। ব্যাটিংয়ে সঞ্জু স্যমসং , অধিনায়ক সূর্য কুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়ারা নিজেদের দিনে প্রতিপক্ষকে কাবু করতে উস্তাদ।অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক বাটলার,  ক্রিস জর্ডনরাও পিছিয়ে নেই। তারাও যেকোন সময় পাল্টে দিতে পারেন ম্যাচের রং। তাই বৃহস্পতিবার দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে  ভারত – ইংল্যান্ডের জম জমাট লড়াই দেখতে পাবে গোটা বিশ্ব ক্রিকেট। বলছেন ক্রিকেটের তাবড় বিশ্লেষকরা।
কলকাতার ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে  ৪ মার্চ( বুধবার)। নিউজিল্যান্ড খেলবে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


          



              





4 thoughts on “IND vs ENG Semi Final: সেমি-ফাইনালে ওয়াংখেড়েতে এগিয়ে ম্যান ইন ব্লুরা।

  1. I’ve tried a few sites but this one is definitely the smoothest. The payouts are fast and the games are top notch. Highly recommend bk8ph to anyone looking for a reliable spot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *