চিঠিতে ফুটবলারেরা লিখেছেন, “এই সময়ে ভুল জার্সি ফুটবলারদের মানসিক পরিস্থিতি ও মনঃসংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে নামার ক্ষেত্রে আরও খানিকটা পেশাদারিত্ব দেখানো উচিত ছিল ফুটবল সংস্থার।”
টিএসএন ডেস্ক,৩ রা মার্চ।।
৪৩ বছর পর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় তারা। বুধবার প্রথম ম্যাচ। অথচ তার আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) বিরুদ্ধে। সংস্থাকে চিঠিও লিখেছেন ফুটবলারেরা।
চিঠিতে ফুটবলারেরা লিখেছেন, “এই সময়ে ভুল জার্সি ফুটবলারদের মানসিক পরিস্থিতি ও মনঃসংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে নামার ক্ষেত্রে আরও খানিকটা পেশাদারিত্ব দেখানো উচিত ছিল ফুটবল সংস্থার।”
খবর অনুযায়ী, দলের ৮০ শতাংশ ফুটবলারের জার্সির মাপ মেলেনি। এই সময় আর নতুন সরঞ্জাম পাওয়া সম্ভব নয় জেনে স্থানীয় বাজার থেকে জার্সির বন্দোবন্ত করতে হয়েছে তাঁদের। তবে এই বিষয়ে এখনও ভারতীয় ফুটবল সংস্থা কোনও মন্তব্য করেনি।৪৩ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত। তাই ফুটবলাররা চেয়েছিল বেশী করে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু তা হয়নি। মাত্র তিনটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে এআইএফএফ। তিনটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে ভারতের মেয়েরা।
এশিয়ান কাপে ভারত প্রথম ম্যাচ খেলবে ৪মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে। ৭মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ় তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে।


I’m gone to tell my little brother, that he should also go to see this
web site on regular basis to take updated from hottest news update.
Tuklasin ang JEETA Pilipinas—ang tahanan ng premium live casino,
slot games, at sports betting. Mabilis na GCash payouts, garantisadong seguridad, at 24/7 VIP support.