Indian Cricket: মাত্র ৫২ বলে দোহায় বৈভবের ডাবল টন, ছক্কা ২৮টি। লণ্ডভণ্ড গোটা স্টেডিয়াম।

IMG 3879c783 ad28 42d3 99d8 b37ae0da9955

টিএসএন ডেস্ক, ২৪ নভেম্বর।।

        ক্রিকেটে কিছু ইনিংস থাকে, যেগুলো দেখার পর প্রথমে স্কোরকার্ডের দিকে তাকাতে হয়। তারপর চোখ কচলে আবার তাকাতে হয়। মনে হয়, কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে।কিন্তু না, কোনো ভুল নেই। ব্যাটসম্যানের নামটা বৈভব সূর্যবংশী, মানে সব ঠিকঠাক।

বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে আগে কেউ পারেননি। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ক্রিকেটের রেকর্ড বই যেন একদিনের জন্য তাঁর ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল।

    মঙ্গল বার কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসটি সাজাতে মেরেছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারেননি।

  লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সূর্যবংশী সেটিকে পেছনে ফেলেছেন এক বল কম খেলে।

দ্রুততম দেড় শ রানের রেকর্ডটিও আগে ছিল সূর্যবংশীর। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড় শ ছুঁয়েছিলেন। আজ নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন। খেলেছেন মাত্র ৪০ বল।এরপর এল ডাবল সেঞ্চুরি। এই ডাবল সেঞ্চুরির মধ্যেমে বৈভব সূর্যবংশী ক্রিকেটে ৭৫ শতাংশ রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই সমস্ত রেকর্ডের মালিক ভারতের বেবি বস বৈভব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *