টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।।
সৌরাষ্ট্র ম্যাচের প্রস্তুতি শুরু করল ত্রিপুরা। সোমবার ভোরে রাজকোটে পৌঁছানোর পর বিকেলে জিমে কাটান দেবজ্যোতি পালরা। আজ থেকে শুরু হবে ব্যাটেবলের প্রস্তুতি শিবির। ২৬-২৯ নভেম্বর মরশুমের প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। ওই ম্যাচে খেলার জন্যই সোমবার আবেদাবাদ পৌঁছান ত্রিপুরা দলের ক্রিকেটাররা। আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা ভালো খেলবেই দৃঢ়তার সঙ্গে এ কথা জানান কোচ জয়ন্ত দেবনাথ। ভিনু মানকর ট্রফিতে দুরন্ত সাফল্য দলীয় ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়িয়েছে বিশ্বাস করেন ত্রিপুরার কোচ। ওই বিশ্বাসকে পুঁজি করে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ভালো খেলতে মাঠে নামবে ছেলেরা জানান কোচ। আসরে ৩-৬ ডিসেম্বর আগরতলায় উত্তরাখণ্ড, ১১-১৪ ডিসেম্বর মুম্বাইয়ে মুম্বাই, ১৮-২১ ডিসেম্বর আগরতলায় বিহার এবং ২৬-২৯ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে আগরতলায় তামিলনাড়ুর বিরুদ্ধে। নির্বাচিত দলে রয়েছেন সিদ্ধার্থ দেবনাথ, অর্কজিৎ সাহা, শঙ্খনীল সেনগুপ্ত, দেবজ্যোতি পাল ( অধিনায়ক), অয়ন রায়, নীল দেববর্মা, সন্দীপন দাস, ইস্ত দেবনাথ, আধি দেবনাথ, আকাশ সরকার, দীপ দেব ( সহ অধিনায়ক), আরিফ মিয়া, সোমদেব শীল, রিয়াদ হোসেন, পান্থর দেববর্মা, রায়হান আহমেদ আরমান, নিতিশ কুমার সাহানি এবং তপন ঘোষ। হেড কোচ: জয়ন্ত দেবনাথ, সহকারি কোচ: রাশুদেব দত্ত, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ট্রেইনার বাপি বিশ্বাস, ভি ডি ও এনালাইসিস কুন্তল চক্রবর্তী, ম্যানেজার রঞ্জন দত্ত, এবং লজিস্টিক ম্যানেজার কিংশুক চন্দ।

