টিএসএন ডেস্ক, ২৩ নভেম্বর।।
আগামী ২৬ থেকে ২৯ নভেম্বর সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম ঐতিহ্যবাহী নর্থইস্ট ভেটেরান মাস্টার্স টেবিল টেনিস টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় ৬০+ বিভাগে অংশগ্রহণ করতে ত্রিপুরা থেকে তিনজন প্রতিযোগী মাঠে নামবেন এবং দলটি মঙ্গলবার আগরতলা থেকে রেলপথে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিকিম ভেটেরান টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে, যেখানে ত্রিপুরার গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে নাগাল্যান্ড ও মিজোরাম।
ত্রিপুরা দলে অধিনায়ক হিসেবে রয়েছেন সুজিত বণিক, এবং বাকি দুই সদস্য হলেন চঞ্চল চৌধুরী ও সঞ্জীব দত্ত চৌধুরী। ত্রিপুরা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ভেটেরান সাব কমিটির পক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক সুজিত বণিক। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে অভিজ্ঞ এই খেলোয়াড়দের হাত ধরে আসন্ন প্রতিযোগিতায় ত্রিপুরা দল ভালো ফল করবে।
Table Tennis : নর্থইস্ট মাস্টার্স টেবিল টেনিস খেলতে সিকিমের উদ্দেশ্যে রওনা হলো রাজ্য দল।

