Tripura Cricket: মেয়েদের মতো রাজ্যের ছেলেরাও সিকে নাইডু ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ।

IMG 04651b66 6337 4093 b7ba ed3fb700041d

টিএসএন ডেস্ক,৫ নভেম্বর।।
    আবারও পরাজয়। টানা চতুর্থ ম্যাচে। চার দিনের ম্যাচ শেষ হয়েছে পৌনে তিন দিনে। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ইনিংস এবং ২২৫ রানে লজ্জাজনক পরাজিত হলো ত্রিপুরা। বেশ কয়েকবছর পর আবার জাতীয় আসরে লেজে গোবরে হতে হলো ত্রিপুরাকে। নাগপুরের ভি সি এ মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বিদর্ভ এর গড়া ৫৫০ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৩২ রান করেছিল। ৪১৮ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান করতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসেও দুরন্ত লড়াই করার চেষ্টা করেন ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিক। আনন্দ ৯২ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। এছাড়া তন্ময় দাস ৯০ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫১, দেবাংশু দত্ত ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং আরমান হোসেন ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। বিদর্ভ এর পক্ষে গৌরব ফার্ডে ৩৮ রানে ৭ টি উইকেট দখল করেন। ১৮-২১ জানুয়ারি ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে কেরলের বিরুদ্ধে। আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাজ্য দলের ক্রিকেটারদের জঘন্য পারফরমেন্স হতাশ কোচ  বিশ্বজিৎ পাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *