Tripura Women Cricket: কর্নেল সি কে নাইডু ট্রফিতে রাজ্যের মেয়েদের টানা চতুর্থ পরাজয়।

IMG 2bf01227 aabb 4909 82c7 9fbfe665ce3c

টিএসএন ডেস্ক,৪ নভেম্বর।।
   জঘন্য ব্যাটিং। তাতেই ফলোঅনের মুখে ত্রিপুরা। বিদর্ভ এর বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নাগপুরের ভি সি এ মাঠে। যে উইকেটে ত্রিপুরার বোলারদের কার্যত শাসন করলেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা সেই উইকেটে কার্যত অসহায় আত্মসমর্পণ করছেন বিশ্বজিৎ পালের ছেলেরা। ম্যাচের যে অবস্থা তাতে নিশ্চিত টানা চতুর্থ ম্যাচে পরাজিত হতে চলেছে রাজ্য। বড় কোনও অঘটন ছাড়া। প্রথম দিনের ৩ উইকেটে ৩১৩ রান নিয়ে খেলতে নেমে বুধবার আরও ২৩৭ রান যোগ করার ফাকে ৫ উইকেট হারিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে স্বাগতিক দল। ত্রিপুরার বোলারদের অনেকটা নিচু স্তরে নামিয়ে আনেন স্বাগতিক দলের মোহাম্মদ ফয়েজ। ২৩৬ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১৬০ রানে অপরাজিত থেকে যান ফয়েজ। এছাড়া দলের পক্ষে বেদান্ত দীঘাদে ১৭৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১, শ্রী চৌধুরী ১৮৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬, বরুণ বিস্ট ৭৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং জগজোথ ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। ত্রিপুরার পক্ষে রাজদীপ দত্ত ৮৪ রানে এবং দীপেন বিশ্বাস ১৩০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম মহেশ্বরীর বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ৩৬ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে ত্রিপুরা। রাজ্য দলের পক্ষে আনন্দ ভৌমিক ৪২ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, দুর্লভ রায় ২৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬, ওপেনার আরমান হোসেন একাত্তর বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং রাজদীপ দত্ত ২৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। বিদর্ভ এর পক্ষে প্রথম মহেশ্বরী ১৬ রানের পাঁচটি উইকেট দখল করেন। ফালোয়ান এড়াতে হলে ত্রিপুরাতে আলো ২২৯ রান করতে হবে। যা কার্যত অসম্ভব। এখন পরাজয় এড়ানো ত্রিপুরার একমাত্র লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *