টিএসএন ডেস্ক, ৩ নভেম্বর।।
সর্বভারতীয় টেনিস সংস্থার সভাপতি পদের নির্বাচনে প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ। ভারতের একমাত্র অলিম্পিক্স পদকজয়ী টেনিস খেলোয়াড় এখন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) নির্বাচনে লিয়েন্ডারের প্রতিপক্ষ ভারতীয় ডেভিস কাপ দলের প্রাক্তন নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল।
এআইটিএর নির্বাচনে লিয়েন্ডারের সঙ্গে রয়েছে বিটিএ। ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক লিয়েন্ডারের অবদান ভারতীয় টেনিসে কম নয়। অবসরের পরও ভারতীয় টেনিসের উন্নতিতে কাজ করে চলেছেন লিয়েন্ডার। লিয়েন্ডারের প্রার্থী পদকে সর্বসম্মত ভাবে সমর্থন করেছে বিটিএ-র কাউন্সিল অফ মেম্বার্স।
Indian Tennis News:সর্বভারতীয় টেনিস সংস্থার সভাপতি লিয়েন্ডার পেজ।

